ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ইরানের ওপর আসল হামলা এখনো বাকি : সিএনএন-কে ট্রাম্প

ads

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনো কঠোর আঘাত করেনি, বড় হামলা এখনো বাকি, শিগগিরই মূল আক্রমণকরা হবে। সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া নয় মিনিটের টেলিফোন সাক্ষিাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরান থেকে সবকিছু ধ্বংস করছে, কিন্তু বড় ঢেউ এখনও আসেনি।‘আমরা তাদের কাছ থেকে সব বাজে জিনিস বের করে দিচ্ছি’. আমি মনে করি এটা খুব ভালোভাবে চলছে, আমাদের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনী আছে এবং আমরা এটি ব্যবহার করছি।’ -বলেন ট্রাম্প।যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এটা খুব বেশি দিন চলতে দেখতে চাই না। আমি সবসময় ভেবেছিলাম এটা বড়জোর চার সপ্তাহ চলবে, আর আমরা নির্ধারিত সময়ের চেয়ে একটু এগিয়ে আছি।’


ইরানি জনগণকে তাদের দেশের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সামরিক আক্রমণের বাইরেও কি আমেরিকা আরও কিছু করছে? -জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ। আমরা সঠিক পথেই আছি। কিন্তু এই মুহূর্তে আমরা চাই সবাই ঘরের ভেতরে থাকুক। বাইরে থাকা নিরাপদ নয়।’


ট্রাম্প বলেন, ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় আশ্চর্যজনক হলো এই অঞ্চলের আরব দেশগুলির উপর ইরানের আক্রমণ, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের ওপর তারা আক্রমণ করেছে। আমরা এতে অবাক হয়েছ সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের পারমাণবিক হুমকিকে কিছু সময়ের জন্য এই অঞ্চলের একটি প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আপনাকে বুঝতে হবে, তারা বছরের পর বছর ধরে সেই অন্ধকার মেঘের নীচে বাস করছিল। এই কারণেই আপনি কখনও শান্তি পেতে পারেননি’।


ইরানের নেতৃত্ব কে দিতে পারে সে সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমরা জানি না নেতৃত্ব কে দেবে বা তারা কাকে বেছে নেবে। হয়তো তারা ভাগ্যবান হবে এবং এমন কাউকে পাবে যে জানে কী করা উচিৎ।’


এখন কে দেশটির নেতৃত্ব দিচ্ছে তাও স্পষ্ট নয় বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্প বলেন, ‘ইরানিরা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হবে আমরা জানতাম। সর্বশেষ সামরিক অভিযানটি ইরানের পারমানবিক হুমকি দূর করার দীর্ঘমেয়াদী অভিযানেরই অংশ।’


প্রেসিডেন্ট বারাক ওবামার পারমাণবিক অস্ত্র চুক্তির সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, ‘এটি ইরান পারমাণবিক চুক্তি কারণ যা ইরানকে সমস্ত ক্ষমতা দিয়েছিল। তিন বা চার বছর পর হয়তো তাদের একটি পারমাণবিক অস্ত্র থাকত। তারা এটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করত। তারা হয়তো এটি আমাদের বিরুদ্ধে ব্যবহার করত।’


‘এভরিথিং ইজ গোয়িং অলরাইট’ -ফোন রাখার সময় এমনটা বলতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে।

ads
ads
ads

Our Facebook Page